logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. সাহিত্য ও সংস্কৃতি

দেশপ্রেম,সমাজের শ্রেণিভেদ,বৈষম্য ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণে আবদুস সবুর মাখনের গল্প সমাজ বিনির্মাণের হাতিয়ার হাতিয়ার হিসেবে কাজ করবে
‘হিমশীতল স্পর্শ’-গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

টাইম সিলেট ডট কম

প্রকাশিত হয়েছে : ৮:০০:০০,অপরাহ্ন ২৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬২৯ বার পঠিত

সাংবাদিক আবদুস সবুর মাখন একজন নিভৃতচারী লেখক
নিজের চারপাশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ,দেশপ্রেম,সমাজের শ্রেণিভেদ,বৈষম্য ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণে আবদুস সবুর মাখনের গল্প সমাজ বিনির্মাণের হাতিয়ার হিসেবে কাজ করবে। কবি, গীতিকার ও সাংবাদিক আবদুস সবুর মাখনের গল্পগ্রন্থ ‘হিমশীতল স্পর্শ’-এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ, সাহিত্য সমালোচক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ছোটগল্প এমন হবে যে গল্পের মধ্যে জীবনের ইঙ্গিত থাকবে, ইশারা তথা দূরদৃষ্টি থাকবে। গল্পকারকে কখনো বলতে হবে না যে ওই গল্পটি অনেক দূরদৃষ্টি সম্পন্ন। সেই মূল্যায়নে ‘ হিমশীতল স্পর্শ’ একটি ভালো মানের গল্পগ্রন্থ। আবদুস সবুর মাখনের এই গ্রন্থে মুক্তিযুদ্ধ থেকে নিয়ে দেশপ্রেম, ভালোবাসা, বিরহ, বেদনা সবই আছে। গল্পের প্লট নির্মাণে এই গ্রন্থটি মান উত্তীর্ণ সাহিত্য বলেই মনে হয়েছে। মাখনের গল্প বাস্তবতার নিরিখে মধ্যবিত্ত শ্রেণির প্রতিনিধিত্ব করছে।

তিনি বলেন, গল্পে ঘটনাপ্রবাহ বিশ্লেষণ এবং সুখপাঠ্য গল্প হিসেবে পাঠকের কাছে উপস্থাপন করতে পারলেই একজন লেখক সার্থক গল্পকার হয়ে উঠতে পারেন। সে বিবেচনায় আবদুস সবুর মাখন একজন সার্থক গল্পকার হিসেবে আবির্ভূত হয়েছেন এই গ্রন্থে। কারণ, গল্পগুলো তিনি কেবল ঘটনার ধারাবিবরণীর মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বিশ্লেষণ করেছেন এবং তা পাঠকের কাছে উপস্থাপন করেছেন প্রাঞ্জল ভাষায়।
বক্তারা বলেন, সাংবাদিক আবদুস সবুর মাখন একজন নিভৃতচারী লেখক। সিলেট প্রেসক্লাবের নতুন কর্মসূচি সদস্য সাংবাদিকদের মৌলিক বই প্রকাশের উদ্যোগ ‘সিলেট প্রেসক্লাব-আনোয়ার শাহজাহান ফাউন্ডেশন গ্রন্থ প্রকাশ উদ্যোগ’ এই অনুষ্ঠানের আয়োজন করে এবং গল্পগ্রন্থটি প্রকাশ করে।
সিলেট প্রেসক্লাব সদস্যদের মৌলিক লেখালেখিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে চলতি বছর থেকে শুরু হয়েছে ‘গ্রন্থ প্রকাশ উদ্যোগ’ কর্মসূচি। এর অংশ হিসেবে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক আবদুস সবুর মাখন-এর গল্পগ্রন্থ ‘হিমশীতল স্পর্শ’ প্রকাশনা অনুষ্ঠানকে ঘিরে গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে বসেছিলো লেখক-সাংবাদিক, কবি-সাহিত্যিকের মিলনমেলা।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ার শাহজাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক আনোয়ার শাহজাহান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। লেখক অনুভূতি ব্যক্ত করেন আবদুস সবুর মাখন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ।

সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার ও আতাউর রহমান আতা, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক প্রকৌশলী মনোয়ার হোসেন খান ও উপ বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার, ক্লাবের সিনিয়র সদস্য আব্দুর রাজ্জাক, দৈনিক কাজিরবাজারের নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জাবেদ আহমদ, সাংবাদিক ও গল্পকার সাব্বির আহমদ,সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ফয়ছল আলম, ক্লাব সদস্য এম আহমদ আলী, কাউসার চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি,এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এম এ আহাদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাঈদ নোমান, ক্লাব সদস্য নাজমুল কবীর পাভেল, গোলাম মর্তুজা বাচ্চু, সাংবাদিক কলামিস্ট এইচ এম ফিরোজ আলী,হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা সুলতানা,বিশিষ্ট লেখিকা সুফিয়া জমির ডেইজি, কবি নাঈমা চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্লাব সদস্য লুৎফুর রহমান তোফায়েল।

বিশেষ অতিথির বক্তব্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন সিলেট প্রেসক্লাবের নতুন এ উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই উদ্যোগ ক্লাবের সদস্যদের মৌলিক লেখালেখি চর্চায় ব্যাপকভাবে উৎসাহিত করবে। এর ধারাবাহিকতা বজায় থাকলে সিলেটের সাহিত্য-সাংবাদিকতা গুণগতভাবেও বিকশিত হবে।

লেখক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাংবাদিক আবদুস সবুর মাখন ‘হিমশীতল স্পর্শ’ গ্রন্থটি তাঁর দুই সন্তানের সাথে তৃতীয় সন্তান উল্লেখ করে বলেন, গ্রন্থটি প্রকাশনার আয়োজনকে কেন্দ্র করে সুহৃদ শুভানুধ্যায়ীদের যে ভালোবাসা পেয়েছি, তা আমাকে আরো বেশি করে সাহিত্য চর্চায় উৎসাহিত করবে। তাঁর প্রথম গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়ায় তিনি সিলেট প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান।

আনোয়ার শাহজাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রতিবছর সিলেট প্রেসক্লাবের সাথে যুক্ত হয়ে ক্লাব সদস্যদের গ্রন্থ প্রকাশে অংশগ্রহণ করবেন বলে জানান। তিনি বলেন, প্রেসক্লাবের এই কর্মসূচির সাথে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
স্বাগত বক্তব্যে ইকবাল মাহমুদ গ্রন্থপ্রকাশ উদ্যোগ সম্পর্কে বলেন, প্রেসক্লাব সদস্যদের মৌলিক লেখালেখিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে চলতি বছর (২০১৯ খ্রিস্টাব্দ) থেকে শুরু হয়েছে ‘গ্রন্থ প্রকাশ উদ্যোগ’ কর্মসূচি। এ উদ্যোগের আওতায় প্রতি বছর একজন সদস্য সাংবাদিকের লেখা বই প্রকাশের ব্যবস্থা করবে সিলেট প্রেসক্লাব। এ কর্মসূচিতে সহযোগিতা করবেন যুক্তরাজ্য প্রবাসী লেখক-সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রতিষ্ঠিত ‘আনোয়ার শাহজাহান ফাউন্ডেশন’। জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক আবদুস সবুর মাখন-এর গল্পগ্রন্থ ‘হিমশীতল স্পর্শ’ প্রকাশের মধ্য দিয়ে শুভ সূচনা হলো।

সভাপতির বক্তব্যে ইকরামুল কবির বলেন, সিলেট প্রেসক্লাব সিলেটের সাংবাদিকতার গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা ও সৃজনশীলতার বিকাশে বিভিন্ন সময়োপযোগী ও নিত্যনতুন কর্মসূচি গ্রহণ করছে প্রেসক্লাব। সদস্যদের মৌলিক গ্রন্থ প্রকাশ কর্মসূচি এরই ধারাবাহিকতা।এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ। আগামীতে আরও সৃজনশীল কর্মসূচি গ্রহণে আমরা সবার সহযোগিতা চাই।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
দেশ ছাড়তে আদালতে জ্যাকুলিন

দেশ ছাড়তে আদালতে জ্যাকুলিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ এসএমসিসিআই) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ এসএমসিসিআই) পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন

খেলছো তুমি পুতুল খেলা

খেলছো তুমি পুতুল খেলা

কারিনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কারিনার বিরুদ্ধে পুলিশে অভিযোগ

‘আজ থেকে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল’

‘আজ থেকে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল’

এসএসসি-এইচএসসি : বিকল্প পদ্ধতির ঘোষণা ঈদের পর

এসএসসি-এইচএসসি : বিকল্প পদ্ধতির ঘোষণা ঈদের পর

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top