মামা শিশু ভাগনিকে ধর্ষণ করে হত্যা
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৪:০১:৪৮,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৮ বার পঠিত
দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ওই শিশু স্থানীয় কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা দিনমজুর এবং মা চট্টগ্রাম ইপিজেডের পোশাককর্মী। তারা বন্দর থানার মাইলের মাথা এলাকায় একটি ভবনে ভাড়া থাকেন। শিশুটি সম্পর্কে ওই কিশোরের ভাগনি।
রোববার (২৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটলেও রাতে বিষয়টি জানাজানি হয়। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শেষ ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, নিপুর বাবা-মা দুজনই বাইরে ছিলেন। রাতে বাসায় এসে নিপুকে ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় ধর্ষণের আলামত পাওয়া গেছে।
রোববার বিকেলে নিপুর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে তাকে ধর্ষণ করে ওই কিশোর। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় নিপুর মায়ের চাচাত ভাইকে আমাদের সন্দেহ হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে নিপুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে, বলেন ওসি সুকান্ত।









