মরহুম আব্দুল জব্বার এর জীবন ও কর্ম নিয়ে রচিত স্বারক গ্রন্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানী প্রদান
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:৩৭,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ১৩৭৪ বার পঠিত
বঙ্গবন্ধুর স্নেহধন্য, সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, কেন্দ্রীয় কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মরহুম আব্দুল জব্বার এর জীবন ও কর্ম নিয়ে রচিত স্বারক গ্রন্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বানী প্রদান করেছেন। মরহুম আব্দুল জব্বার ছিলেন ’৬২ এর শিক্ষা আন্দোলন, ’৬৬ এর ছয়-দফা, ’৬৯ এর গণ অভ্যুত্থান, ’৭০ এর নির্বাচন ও ’৭১ এর মহান মুক্তিযুদ্ধের সংঘঠক ও রণাঙ্গণের যোদ্ধা। তিনি বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাকালীন থেকে কেন্দ্রীয় কমিটি, রেডক্রিসেন্ট সোসাইটি এবং ঘাতক দালাল নিমূল কমিটি, কুলাউড়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং আমৃত্যু সাধারণ সম্পাদক (১৯৬৪-১৯৯২) জাতির এ শ্রেষ্ঠ সন্তান শোকের মাসে ১৯৯২ সালের ২৮ আগস্ট মাত্র ৪৭ (১৯৪৫-১৯৯২) বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।









