রিকশাভ্যান উল্টে নিহত একজন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৪৬:০৫,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিত
বীরগঞ্জ উপজেলায় রিকশাভ্যান উল্টে একজনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
ফুলবাড়ী উপজেলার বাজিতপুর এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এবং বীরগঞ্জ উপজেলার বর্ষা মৎস্য খামার সংলগ্ন বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আর অটোরিকশা ভ্যান দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি রিকশাভ্যান উল্টে এক ব্যক্তি আহত হন।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”









