শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১৪ কার্টন ‘ইজি’ সিগারেট আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:১৪:৫৮,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬৪ বার পঠিত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (২৮ আগস্ট) সকাল ৭টা ২৫ মিনিটে বিজি ১৪৮ ফ্লাইটটি অবতরণ করে। দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন যাত্রীর কাছ থেকে ৮১৪ কার্টন সিগারেট আটক করা হয়েছে।
কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল জানান, ঘোষণা বহির্ভূত ‘ইজি’ ব্রান্ডের সিগারেটের একটি চালান আটক করেছে কাস্টম হাউসের কর্মকর্তারা। চোরাচালান, মিথ্যা ঘোষণা, রাজস্ব ফাঁকি ও আমদানি নিষিদ্ধ পণ্য প্রতিরোধে কাস্টম হাউস কর্তৃপক্ষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে চালানগুলো ধরা পড়ছে।
আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ নামের তিন যাত্রীর কাছে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। তাদের সাময়িকভাবে আটক করা হয়েছে।
তিনি জানান, প্রতি কার্টনে ২০০ শলাকা সিগারেট রয়েছে। আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২১ হাজার টাকা।









