মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে ভাই আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:২২,অপরাহ্ন ২৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৬১ বার পঠিত
বিয়ের প্রলোভন দেখিয়ে বাগেরহাটের কচুয়ায় মামাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো. সাইদুর রহমান (৪২) নামের এক সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার মাদারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাইদুর রহমান উপজেলার ছোটবগা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। সাইদুর রহমান বর্তমানে বাগেরহাট সদরের সোনাতলা এলাকার বাসবাস করেন।
অভিযোগে ভিকটিম উল্লেখ করেন, মো. সাইদুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এরপর তিনি (সাইদুর রহমান) জোবাই গ্রামে তার নিজের প্রতিষ্ঠান সাবানা এগ্রো ফার্মের বসবাস করতে থাকেন। ফার্মের অফিসের দোতলার একটি কক্ষে তিনি ওই নারীর সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক করে আসছিলেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সফিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে তারই মামাতো বোন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
পরে ধর্ষিতার পরিবার ঘটনাটি জানতে পেরে সাইদুর রহমানকে বিয়ে করতে বললে তিনি তাতে অস্বীকৃতি জানান। পরে ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার মাদারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে আদালতে মাধ্যমে অভিযুক্ত সাইদুর রহমানকে করাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।









