বন্ধুর জন্য ধর্মঘট ও মানববন্ধন করেছে সহপাঠীরা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৩১,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৯ বার পঠিত
২৭ আগস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আরদিন খান অভির মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে মেধাবী শিক্ষার্থী মো. আরদিন খান অভির মৃত্যুর ঘটনায় জড়িত চিকিৎসকের শাস্তির দাবিতে পটুয়াখালীতে কালো পতাকা মিছিল, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করেছে সহপাঠীরা।
রোববার বেলা ১১টায় সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কালো পতাকা মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সামনের সড়কে অবস্থান ধর্মঘট করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে সহপাঠীরা। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আনোয়ার উল্লাহকে গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান বিক্ষুব্দ শিক্ষার্থীরা।









