ঢাবির প্রশাসনিক কর্মকর্তা নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৪২,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৫ বার পঠিত
রোববার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে অজ্ঞাত গাড়ির চাপায় মুসা কলিমুল্লাহ (৫৫) নিহত হয়েছেন। নিহত মুসা কলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, মুসা কলিমুল্লাহ তার কর্মস্থল ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকামুখি বাসে ওঠার জন্য রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি আটকের জন্য চেষ্টা চলছে।









