পাহারাদারের হাত-পা বাঁধা লাশ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫৮:২৯,অপরাহ্ন ০২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৯ বার পঠিত
সোমবার দুপুরে রাজশাহীর তানোরে হাত-পা বাঁধা অবস্থায় রইস উদ্দিন (৬০) নামে এক পাহারাদারের মরদে হ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার মঠপুকুরিয়া মাঠের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রইস উদ্দিন উপজেলার পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই পুকুরের পাহাদার ছিলেন।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা পুকুর পাড়ে পাহারাদারের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। ফলে হত্যাকাণ্ডের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।









