সুতার গোডাউনে আগুন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫২:২৯,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭০ বার পঠিতমঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে শিমুলতলা বাসস্ট্যান্ডের পাশে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের ওই সুতার গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটেছে। সাভারের আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় ।এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাইন মালিক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউনের মালিক জামান মীর বলেন, হঠাৎ করেই আগুন ধরে যায়। কীভাবে যে আগুন ধরলো কিছুই বলতে পারি না। আগুনে প্রায় অর্ধকোটি টাকার সুতা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ১০টা টিনের ঘরও পুড়ে গেছে৷তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। সুতার গোডাউন হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি বলেন, আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনো জানা সম্ভব হয়নি। তবে মালিক দাবি করেছেন তার ৪০-৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।









