বিপুল পরিমাণ মাদকসহ সাবেক বিজিবি সদস্য ও তার স্ত্রী আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:২১:২৫,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত
শুক্রবার ০৬ সেপ্টেম্বর গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ সাবেক বিজিবি সদস্য ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। রাতে টঙ্গীর দত্তপাড়ার মো. শাহাদাত হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।
গোপন সূত্রে খবর পাই দত্তপাড়া এলাকার একটি বাসায় দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ এক দম্পতিকে আটক করেন।টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, তারা হলেন- বিজিবির চাকরিচ্যুত সিপাহী মো. মেহেদী হাসান (৩৪) ও তার স্ত্রী লক্ষী বেগম (৩৮)। তারা ওই বাসার ভাড়াটিয়া।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়।









