স্কুলছাত্রের ঝুলন্ত লাশ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:২৯:১৭,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৪ বার পঠিত
০৭ সেপ্টেম্বর শনিবার ভোরে নেত্রকোনায়সদর উপজেলার বাংলা ইউনিয়নের ইফতেখার ছোটন ভূঁইয়া (১৪) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইফতেখার ছোটন ভূঁইয়া ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে এবং শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, আজ ভোরে ছোটনের বড় ভাই সকালে ঘর থেকে বের হয়েই তার ভাইকে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আশেপাশের লোকদের খবর দেয়। পরে তাদের উপস্থিতিতে ছোটনের লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।









