বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৪০:৪৪,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০০ বার পঠিত

শনিবার সকাল সাড়ে ৮টার ০৭ সেপ্টেম্বর প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার সময় বাসের ধাক্কায় সাব্বির হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের সৌলাপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের আব্দুর রহিমের ছেলে ও ছাগলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, সকালে প্রাইভেট শেষ করে বাইসাইকেল নিয়ে বাসায় ফিরছিল সাব্বির। এ সময় ঢাকা থেকে বালিয়াডাঙ্গী হয়ে নেকমরদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া জোয়ানা এন্টারপ্রাইজের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই সাব্বির মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।








