ছাত্র মজলিস রংপুর মহানগরী শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:৪২,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯০ বার পঠিত
কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০১৯ -সফলের লক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রংপুর মহানগরী শাখার উদ্যোগে সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও প্রাক্তনদের নিয়ে মহানগরী মজলিস কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী।
বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রেজা কিবরিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাষ্টার সিরাজুল হক,খেলাফত মজলিস রংপুর মহানগরী সভাপতি অধ্যাপক তাওহিদুর রহমান রাজু,ছাত্র মজলিস রংপুর শহর শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুন্নবী সহ স্থানীয় খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।









