ব্রাহ্মণবাড়িয় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৫৪:৩৩,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৭ বার পঠিত
রোববার দুপুর সোয়া ১২টার দিকে ০৮ সেপ্টেম্বর আখাউড়া উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সে স্থানীয় হীরাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাইপাস সড়ক মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ ঘটনায় তারা তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।









