ছাত্র মজলিস গাইবান্ধা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:৪৬,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৬ বার পঠিত
ছাত্র মজলিস গাইবান্ধা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০১৯ -সফলের লক্ষে
রবিবার ৮ সেপ্টেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও প্রাক্তনদের নিয়ে মজলিস কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি অনিক আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী।
শাখা বায়তুলমাল সম্পাদক শাহিন বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গাইবান্ধা জেলা সভাপতি অধ্যক্ষ গোলাম আজম,ছাত্র মজলিস রংপুর শহর শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান,বারবলদিয়া উপজেলা সভাপতি শাকিল মিয়া,অফিস সম্পাদক দুলাল মিয়া,প্রচার সম্পাদক নাহিদ মিয়া সহ স্থানীয় খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।k









