কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৪৪:২৯,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮১ বার পঠিত
সোমবার ০৯ সেপ্টেম্বর সদর উপজেলার কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।নারায়ণগঞ্জে ঢাকা-মুন্সিগঞ্জ মহাসড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলায় গোগনগরে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক জামাল হোসেন (৪০) অটোরিকশার যাত্রী মাসুদ মিয়া (৪২) ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার ভোর ৬টার দিকে প্রিমিয়ার সিমেন্টের একটি কাভার্ডভ্যান পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে চালক জামাল হোসেন নিহত হন। গুরুতর আহত মাসুদ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে মৃত্যু হয়।
পরিদর্শক গোলাম মোস্তফা আরও বলেন, কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।









