একই বাসায় ২ তরুণীকে গণধর্ষণ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৪:৪৭:১০,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮০ বার পঠিত
সোমবার ৯ সেপ্টেম্বর রাতে সাভারের আশুলিয়া উপজেলার উত্তর গাজীরচট ভূঁইয়াপাড়ার ফজল ভূঁইয়ার বাড়িতে একরাতে একই বাসায় দুই তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত একজন এখনো পলাতক রয়েছে। মঙ্গলবার উভয় ঘটনায় থানায় দুটি মামলা করা হয়েছে। দুই মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, উত্তর গাজীরচট এলাকার ফজল ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া পোশাককর্মী তরুণীকে দীর্ঘ তিন মাস ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল কাইয়ুম নামে স্থানীয় এক ব্যক্তি। কুপ্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়ির ম্যানেজার তুহিনের সহায়তায় তরুণীকে ধর্ষণের পরিকল্পনা করে কাইয়ুম।
গ্রেফতারকৃতরা হলো- তুহিন আলম, কাইয়ুম ও সারজিল ইসলাম।
অপরদিকে, চাকরি দেয়ার কথা বলে আরেক তরুণীকে ফজল ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত কারখানায় নিয়ে যায় সজল। সেখানে আরেকজনের সহযোগিতায় তরুণীকে আটকে রেখে গণধর্ষণ করে পালিয়ে যায় সজল। তবে সজলের সহযোগীকে এখনো গ্রেফতার করা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম বলেন, উভয় গণধর্ষণের ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। দুই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।









