বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:০৮:৪৬,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৪ বার পঠিত
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুর ২টার দিকেবাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। উপজেলার বাবুরবাড়ী এলাকায় রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ইটবাহী একটি ট্রাককে পাথরবোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
এদেরে মধ্যে ইটবাহী ট্রাকের চালক মো. ইয়াসিন হোসেন আনসারীর (২২) পরিচয় জানা গেছে। তবে নিহত দুই ট্রাকের হেলপারের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার জানান, এ সময় পাথরবোঝাই আরেকটি ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত তিনজনের মরহেদ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় পাথরবোঝাই ট্রাকের চালককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









