নামাজে যাওয়ার সময় হাতির আক্রমণে যুবকের মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:৪১,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৬৩ বার পঠিত
মঙ্গলবার ভোরে সেপ্টম্বর ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাঙ্গামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে মো. শরিফ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে শরিফ ফজরের নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলের। পথে একটি বন্য হাতির সামনে পড়েন তিনি। এ সময় হাতিটি তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।









