১৪ হাজার ইয়াবাসহ দুই মাদরাসা শিক্ষার্থী গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:০০:৩০,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৭০ বার পঠিত
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে টেরিবাজার এলাকার হোটেল আল ইমামের ৭১৯ নম্বর কক্ষ থেকে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার আবাসিক অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ নগরের শুলকবহর মাদরাসার দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- নগরের পাঁচলাইশ থানার এলাকার জামেয়া মাদানিয়া ওরফে শুলকবহর মাদরাসার ছাত্র আবু তাহের (২৪) ও মো. এহছান উল্যাহ (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে টেরিবাজার এলাকার আবাসিক হোটেল আল ইমামের ৭১৯ নম্বর কক্ষে অভিযানে যায় পুলিশ। এ সময় দুই মাদরাসা শিক্ষার্থীর সঙ্গে থাকা কাপড়ের ছোট ক্যারিয়ার ব্যাগ তল্লাশি করে সাদা স্কচটেপ মোড়ানো সাত বান্ডিলে ১০ প্যাকেট করে ৭০ প্যাকেটে মোট ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়। আবু তাহেরের নামে ইস্যু হওয়া একটি জাতীয় পরিচয়পত্র এবং জামেয়া মাদানিয়ার একটি আইডি কার্ড পাওয়া গেছে।
এদিকে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৯৬৫ পিস ইয়াবাসহ মো. আব্দুল কাদের (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।









