পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:১১:২৮,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৭৯ বার পঠিত
মঙ্গলবার ১০ সেপ্টম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীতে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলার মধ্য ধরান্দির কমলাপুর ইউনিয়নে ও সকালে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- রিয়া মনি (৬), হাসান (৫) এবং ছেলে ফজলুল করিম (২)।
স্থানীয় বাসিন্দা গোলাম আহাদ বলেন, দুপুরে রিয়া ও হাসান খালের পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের দুইজনকে পরস্পরের হাত ধরা অবস্থায় পানিতে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়।
এদিকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল সহকারী কবির হোসেন বলেন, ফজলুল করিম নামে শিশুটি হাসপাতালে আগেই মারা গেছে।









