কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস নিহত ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৪০:২৫,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৯২ বার পঠিত
মঙ্গলবার ১০ সেপ্টম্বর বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হাসান খাঁন বলেন, বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লাগামী যাত্রীবাহী বাস আনন্দ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। একই সঙ্গে বাসের আরও ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।









