অস্ত্র-গুলিসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:১৮,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫৪ বার পঠিতমঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে দেশিয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১ হাজার ১৬০ পিস ইয়াবাসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তারা হলেন- মো. নাসির প্রকাশ ওরফে ইয়াবা নাসির (৫২), মো. জাহিদ (২৪) ও মো. সাদ্দাম হোসেন (২৬)।
ভোরে লোহারপুল এলাকার মা-আমেনা ইলেকট্রিক দোকানের সামনে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ১ হাজার ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।









