অসামাজিক কার্যকলাপে স্বামী-স্ত্রী পরিচয়ে ৪ কে আটক করেছে পুলিশ

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:০৭:৪৭,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫২৭ বার পঠিতবুধবার ১১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে শহরের টাউন কালিকাপুরের মালয়েশিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পটুয়াখালীর থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
হোটেলের ম্যানেজার আমির হোসেন বলেন, আধাঘণ্টা আগে দুই মেয়ে ও দুই ছেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আমাদের হোটেলের ২০৩ ও ২০৬ নাম্বার কক্ষ ভাড়া নেয়। তারা জানান, রাজশাহী থেকে আসছেন, কুয়াকাটা ভ্রমণে যাবেন। আমরা খাতায় সে মোতাবেক এন্ট্রি করেছি। এই ছেলে দুটি প্রায়ই মেয়ে নিয়ে আসতো বলেও তিনি জানান। আমি বাহিরে আছি। আটকদের মধ্যে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী রয়েছে বলে শুনেছি। থানায় ফিরে আটকদের বিরুদ্ধে ব্যবস্থ নেয়া হবে।









