অজ্ঞান পার্টির ৪ সদস্য আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:১৭:৩৫,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৫ বার পঠিত
মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাতে মহানগরীর কোনাবাড়িগাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নছর মার্কেট এলাকা থেকে তাদের আটক করে । এ সময় তাদের কাছ থেকে ১টি চাপাতি, ২টি চাকু, অজ্ঞান করার কাজে ব্যবহৃত ১০টি মলম, ৪টি মোবাইল ফোন ও নগদ ৬৭০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মো. জাহাংগীর আলম (৩৩), মো. রনি মিয়া (৩৭), মো. ফজিবর মিয়া (১৯) ও মো. মানিক মিয়া (২০)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করে।
র্যাব-১ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোনাবাড়ী থানার নছের মার্কেট জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করা হয়। এরা ছিনতাই করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানিয়েছে, এ কাজে ব্যবহৃত মলম ক্রয় করে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রীসহ প্রাইভেটকার ও মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ি, টাকা-পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ইত্যাদি ছিনতাই করত।









