ডিস লাইন নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:২৬:০৪,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪২৭ বার পঠিত
বুধবার ১১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে নরসিংদীতে দিনদুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে রুহুল আমিন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর উপজেলার সঙ্গীতা জবা মিল এলাকায় এ ঘটনা ঘটে। রুহুল আমিন সদর উপজেলার সঙ্গীতা এলাকার বিল্লাল মিয়ার ছেলে। তিনি রঙের ব্যবসা করতেন।
সম্প্রতি রুহুল আমিন তার নিজ এলাকায় ডিস ব্যবসা করতে চেয়েছিলেন। সেই অনুযায়ী রুহুল চার শতাধিক ডিস লাইন দেয়ার কথা জানিয়েছিল তানজিলকে। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এরই জের ধরে বুধবার বেলা ১১টার দিকে তানজিল হৃদয়, ছোটন ও মনির রুহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই শরিফুল বলেন, ছোটনের সঙ্গে রুহুলের পার্টনারে ব্যবসা ছিল। কিন্তু ছোটন রুহুলকে কোনো লাভ দিতো না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে তানজিল হৃদয়, ছোটন ও মনির রুহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি খুনিদের বিচার চাই।
ওসি (তদন্ত) সালাউদ্দিন বলেন, রুহুল ডিস ব্যবসায় পার্টনার হতে চেয়েছিলেন। এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এরই জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।









