সুনামগঞ্জ জেলায় কৃষি বিভাগের কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১১:৪১:১০,অপরাহ্ন ১১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৫ বার পঠিত
সুনামগঞ্জ জেলায় কৃষি বিভাগের কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে বিভাগীয় কমিশনার মহোদয়ের মতবিনিময়।
১১ সেপ্টেম্বর বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলায় কৃষি বিভাগের কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান. পিএএ মহোদয়। মতবিনিময় সভায় কৃষি বিভাগের ডিজিটাল সেবা প্রদান সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগীয় কমিশনার মহোদয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগ, মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।









