দুই ওলির মাজার জিয়ারত ও গিলাফ ছড়ালেন এরশাদপুত্র

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৫২:৩৭,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুর ১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী জাতীয় পার্টির প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ, এরপর দুপুর ২টার দিকে সিলেটে দুই ওলির হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত গিলাফ ছড়ান তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমানসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মাজার জিয়ারত শেষে বিকেলে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন সাদ এরশাদ। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন সাদ। নির্বাচনকে সামনে রেখে দুই ওলির মাজার জিয়ারত করতে সিলেটে এসেছেন তিনি।









