রংপুরের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:৫৭:৩১,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৭১ বার পঠিত
শনিবার ১৪ সেপ্টেম্বর ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার কুমিদপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হিরু মিয়ার মেয়ে এবং চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্র জনায়, সুরভী তার নানা চন্ডিপুর গ্রামের বাসিন্দা মহসীন আলীর বাড়িতে থেকে লেখাপড়া করছিল। শনিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সুরভী। পরে সকাল ৯টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি জঙ্গলের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।
থানা পুলিশের ওসি (তদন্ত) মাসুমুর রহমান মাসুম বলেন, প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর প্রস্তুতি চলছে।









