পদ হারালেন শোভন-রাব্বানী

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:২৩,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫৮ বার পঠিত
শনিবার ১৪ সেপ্টম্বর রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারালেন শোভন-রাব্বানী। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাবেন সংগঠনটির কেন্দ্রীয় দুই নেতা। ওই সভার পর এমন তথ্য জানা যাচ্ছে।
বর্তমান সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে ভারপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় দুই নেতাকে শীর্ষ দুই দায়িত্ব দেয়া হবে। দলটির সম্পাদকমণ্ডলীর একাধিক নেতা দাবি করেছেন।
সেক্ষেত্রে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় ভারপ্রাপ্ত সভাপতি ও ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেতে পারেন।









