আইনের আওতায়ও আনতে হবে ‘শোভন-রাব্বানীকে

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:১৩:২৬,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৫১ বার পঠিত
রোববার ১৫ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সদ্য সাবেক ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, ‘শুধুমাত্র পদচ্যুত করলেই হবে না, তারা অপরাধী তাদের বিচার করতে হবে।’ তিনি একথা বলেন।
তিনি বলেন, ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। তাদের বিচার হবে না এমনটি হতে পারে না। এদের তো বয়স বেশি না এদের তো গডফাদার আছে, বড় ভাই আছে যারা তাদের চাঁদাবাজি শিখিয়েছে শুধুমাত্র এই দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না। যারা এদের চাঁদাবাজি শিখিয়েছেন তাদেরও বিচারের আওতায় আনতে হবে।
ওবায়দুল কাদেরের সমালোচনা করে সোহেল বলেন, আমি জানি হয়তো ওবায়দুল কাদের সাহেব কালকেই বলবেন ৮৬ কোটি টাকা কি কোন টাকা হলো? এমন কথা তিনি বলতেও পারেন বলবেনই না বা কেন যে দেশে পর্দার দাম ৩৭ লাখ টাকা, বালিশের দাম ৭ হাজার টাকা।
আয়োজক সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহীম প্রমুখ।









