শিশু সন্তানসহ অন্তঃসত্ত্বার মৃত্যু

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৩৮:৫৭,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৬ বার পঠিতরোববার ১৫ সেপ্টেম্বর সকালে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে তাদের মরদেহ শিশু সন্তানসহ এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।। নিহত গৃহবধূর নাম পান্না বেগম (২২)।সকালে শ্বশুর বাড়ির লোকজন মা ও তিন বছরের শিশু সন্তানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত শ্বশুর-শাশুড়ির সঙ্গে পান্না বেগমের ঝগড়া-বিবাদ চলছিল। রোববার
পুলিশ আসার আগেই মা-সন্তানের মরদেহ নামিয়ে ফেলে পরিবারের লোকেরা। পরে পুলিশ এসে শিশু সন্তানসহ পান্না বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য শ্বশুর আইয়ুব আলী ও শাশুড়ি হাসিনা আক্তারকে আটক করেছে পুলিশ।
গলায় ফাঁস দিয়ে মা ও সন্তান আত্মহত্যা করেছে বলা হলেও পুলিশ ঘটনাস্থলে যাবার আগে তারা মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।









