সুনামগঞ্জে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:৩১:৫৫,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৮ বার পঠিতগাছের ডালে ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল (উঃ) ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মধ্যপাড়ার ফজলুল হকের মেয়ে নাঈমা খাতুন। নিহত নাঈমা বোরখাড়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের লোকজন বসতবাড়ির পেছনে একটি গাছের ডালে ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় নাঈমাকে দেখতে পান।
পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন জানান, মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসে বুধবার সকালে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









