ছাত্র মজলিসের ২দিন ব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলন আগামীকাল থেকে শুরু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৫৫,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১০৯৫ বার পঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুইদিন ব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০১৯ আগামীকাল ২০ ও ২১সেপ্টেম্বর শুক্র ও শনিবার সকাল থেকে রাজধানী ঢাকাস্থ কাজী বশির মিলনায়তনে শুরু হবে।
সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য দায়িত্বশীল নির্বাচন করা হবে। দুইদিনব্যাপী কেন্দ্রীয় সদস্য সম্মেলনের ২য় দিনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিশদলীয় জোটের শীর্ষনেতা ও খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। এতে সভাপতিত্ব করবেন সংগঠেনের সভাপতি ইলিয়াস আহমদ।
সম্মেলনের সার্বিক সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সংশ্লিষ্টদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সেক্রেটারি জেনারেল মনসুর আলম মনসুর।









