প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাষ্ট্রীয় সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আবু জাফর রাজু
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৪৮,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৭ বার পঠিত
- সাবেক সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কুলাউড়ার কৃতি সন্তান মরহুম জনাব আব্দুল জব্বার এর সূযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২,
আবু জাফর রাজু যুক্তরাজ্য ও চীন সফর শেষে আজ দুপুর এ বাংলাদেশ বিমান এর একটি ফ্লাইট এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রাষ্ট্রীয় সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালীন সময়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সর্বাঙ্গীন সফলতা ও নিরাপদ যাত্রার জন্য
কুলাউড়া সহ সিলেটবাসীর দোয়া কামনা করেছেন।









