গলা কেটে হত্যা

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২:৪৫:৩৮,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮১ বার পঠিত
কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের হাউজিং ডি-ব্লকের চাঁদাগাড়া মাঠ থেকে রোববার সকালে জুয়েল হোসেন (৩৫) নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে। জুয়েল কুমারখালী উপজেলার জয়নাবাজ গ্রামের মিলন হোসেনের ছেলে।
সকালে লোকমুখে জানতে পারি চাঁদাগাড়া মাঠে একজনের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করি। হত্যাকারীরা জুয়েলের ব্যাটারি চালিত রিকশাটিও নিয়ে গেছে।প্রতিদিনের মতো জুয়েল শনিবারও বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। দিন শেষে ফিরে না আসায় রাতভর অনেক খোঁজাখুঁজি করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) নাসির উদ্দিন জানান, সকাল ৬টার দিকে চাঁদাগাড়া মাঠের রাস্তার পাশে ক্ষতবিক্ষত একজনের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ ও তার পাশে পড়ে থাকা হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। কী কারণে কে বা কারা জুয়েলকে হত্যা করেছে তা তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।









