বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও কয়লা আটক

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৯:১৪:৪০,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫০১ বার পঠিত
পৃথক পৃথক অভিযানে সুনামগঞ্জের বাঁশতলা ও লাউড়েরগড় সীমান্তে ভারতীয় গরু ও কয়লা আটক করেছে বিজিবি।
শনিবার (২১ সেপ্টেম্বর) বাঁশতলা বিওপির টহল দল দোয়ারবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শহিদমিনার এলাকা থেকে ১ টি ভারতীয় গরু আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
অপরদিকে লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে দেড় হাজার কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ১৯ হাজার ৫শ’ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) অধিনায়ক মো. মাকসুদুল আলম বলেন, আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জ কর্তৃক নিলামের জন্য সিজার করা হয়েছে ও কয়লা শুল্ক, কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








