স্ত্রীর হাতে খুন হলো স্বামী

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:২০,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৪৬ বার পঠিত
শরিফুল ইসলামের সঙ্গে তার তৃতীয় স্ত্রী মালেকার দীর্ঘদিন ধরেই পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ঠাকুরগাঁওয়ে শরিফুল ইসলাম (৪০) স্ত্রীর হাতে খুন হয়েছেন। সোমবার ভোররাতে সদর উপজেলার বড় বালিয়া ইউনিয়নের বগুলা পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্ত্রী মালেকা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
এরপর সেই দ্বন্দ্বের অবসান হলে রোববার রাতে লুকিয়ে মালেকার বাসায় যান শরিফুল। কেন লুকিয়ে গেলেন এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফের ঝগড়া হয়। এর এক পর্যায়ে মালেকা স্বামী শরিফুলকে বাসিলা নামে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে সকালে মালেকাকে আটক করে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।









