১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩:১৩:৫৮,অপরাহ্ন ১৪ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪১২ বার পঠিত
রাজধানীর ওয়ারীতে রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল। গ্রেফতাররা হলেন-আলী হোসেন (৩১) ও মো. রিদোয়ান (২৩)।
এডিসি মো. গোলাম সাকলায়েনের নেতৃত্বে গুলশান জোনাল টিম ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর গোয়েন্দার উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, আটকরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকায় এনে রাজধানীর ওয়ারী ও সূত্রাপুর থানা এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।









