জগন্নাথপুরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৮:০৭:০৫,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৮৬ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে মামুন হোসেন (২০) নামের এক অটোরিকশা সিএনজি চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মধ্যে সমদ গ্রামের আবদুল মালিকের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের পাশে একটি খাদে সিএনজি চালক মামুনের লাশ দেখতে পান এলাকাবাসী। লাশের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এতে স্থানীয়রা ধারনা করে বলেন, ১৭ অক্টোবর রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও থানার এসআই লুৎফুর রহমান বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









