সিলেট বিভাগীয় ডাকাত সর্দার কদ্দুছ গ্রেফতার
টাইম সিলেট ডট কম
প্রকাশিত হয়েছে : ৮:১১:৩৫,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৫০ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে আন্ত. সিলেট বিভাগীয় ডাকাত সর্দার আবদুল কদ্দুছকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ছাতক থানার হায়দরপুর গ্রামের তাহির উল্লার ছেলে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে জগন্নাথপুর থানা পুলিশ আবদুল কদ্দুছকে গ্রেফতার করেন। জানাযায়, বেশ কিছু দিন আগে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের যুগলনগর নামক স্থানে দিন দুপুরে গ্রামীন ফোনের কর্মচারীদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় এক ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে। উক্ত মামলার আরেক আসামী আবদুল কদ্দুছকে গ্রেফতার করে ১৮ অক্টোবর শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবদুল কদ্দুছ শুধু ছিনতাইকারী নয়, সে আন্ত. সিলেট বিভাগ ডাকাত সর্দার।









