দক্ষিণ সুরমায় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৫৮,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৫১২ বার পঠিতসিলেটের দক্ষিণ সুরমা থেকে ইয়াবা, ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ১ লাখ ৩২ হাজার ৭৬০ টাকা ও ৩ টি দেশীয় অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদনী ঘাট জালপাড়া এলাকার মৃত আফতাব আলীর ছেলে মোঃ রফিক আহম্মেদ (৬০), একই এলাকার মোঃ রফিক আহমেদ এর ছেলে মোঃ রাসেল (৩২)।
র্যাব-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১৮ অক্টোবর) রাতে চাঁদনী ঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১৯৭ পিস ইয়াবা, ৫১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ১ লাখ ৩২ হাজার ৭৬০ টাকা ও ৩ টি দেশীয় অস্ত্র আটক করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।









