জগন্নাথপুরে প্রথম দিনের পরীক্ষায় ৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:৩১:০৩,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৮ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথম দিনের জেএসসি পরীক্ষায় ৫৮ ও জেডিসি পরীক্ষায় ২১ সহ মোট ৭৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরুপ চন্দ্র রায় বলেন, এবার জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় মোট ২৫১৫ জন ও সমমানের জেডিসি পরীক্ষায় ১৮টি মাদ্রাসা থেকে ৮৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। স্বরুপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় ও মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় সহ ৪টি কেন্দ্রে জেএসসি এবং ইকড়ছই সিনিয়র মাদ্রাসা ও সৈয়দপুর শামছিয়া ফাজিল মাদ্রাসা সহ ২টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা চলছে। তবে শনিবার (২ নভেম্বর) প্রথম দিনের জেএসসি পরীক্ষায় ৫৮ জন ও জেডিসি পরীক্ষায় ২১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি।









