মাদ্রাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:২১,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৩৮ বার পঠিতমাদ্রাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১টায় নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন ভাড়া বাসা থেকে তোফাজ্জল হোসেন (৩০) নামে ওই শিক্ষকের মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আয়েশা আক্তার হ্যাপিকে (৩৫) আটক করেছে পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এ কথা জানান।
নিহত তোফাজ্জল উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের দরবেশের কান্দা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। নিহতের স্ত্রী, স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের সেবিকা।
পুলিশ জানায়, নেত্রকোনা জেলার বাসিন্দা তোফাজ্জল হোসেন নরসিংদীর মনোহরদীর দরবেশের কান্দা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পরে তিনি টিউশনি শুরু করেন। স্বামীর মৃত্যুর পর আয়েশা আক্তার হ্যাপি একাই ছিলেন। তার ১০ বছরের ছেলে সামিকে কোরআন শিক্ষা দেওয়ার সুবাদে তোফাজ্জল হোসেনের সঙ্গে হ্যাপির পরিচয় হয়। পরে তারা বিয়ে করে ছেলেসহ মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকা শুরু করেন।
স্ত্রী আয়েশা আক্তারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার স্বামী বাথরুমে ঢুকেন। অনেক সময় পার হওয়ার পরও তিনি বের না হ্যাপি বাথরুমে ঢুকে তাকে গলাকাটা অবস্থায় ছটফট করতে দেখেন। এরপর তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তোফাজ্জলের গলাকাটা মরদেহ দেখতে পান।
খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহটি উদ্ধার ও তার স্ত্রী আয়েশাকে আটক করে।









