বেড়িবাধ কাটার দায়ে জগন্নাথপুরে এক ব্যক্তিকে ৫ দিনের দন্ড

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:১৯:৪৬,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭৪ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাধ কেটে মাছ ধরার দায়ে সামছু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে ৫ দিনের বিনাশ্রম কারাদ্নড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে দিরাই থানার টংগর গ্রামের আবদুল আজিজের ছেলে।
জানাযায়, সোমবার (৪ নভেম্বর) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেড়িবাধ কাটার দায়ে সামছু মিয়াকে ৫ দিনের কারাদ- দিয়ে জগন্নাথপুর থানা পুলিশে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।









