ব্রাহ্মণবাড়িয় ট্রেন দুর্ঘটনা তদন্তে প্রশাসন-রেলওয়ের কমিটি গঠন

টাইম ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০:০৮:৩৮,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৩৭৫ বার পঠিতব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি আন্তঃনগর ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহতের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ তিন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে সোমবার রাত ৩টার দিকে উপজেলার মন্দবাগ এলাকায় এ ট্রেন দুর্ঘটনা ঘটে।
পরিদর্শন শেষে রেল সচিব মোহাম্মদ মোফাজ্জল হোসেন জানান, রেলওয়ের পক্ষ থেকে দুটি ও জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের দুটি কমিটির একটিতে প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্বাঞ্চল) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের কমিটি করা হয়েছে।
চার সদস্যের অপর কমিটির প্রধান করা হয়েছে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র সঙ্গে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।
দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি উদ্ধার করতে কুমিল্লার লাকসাম ও আখাউড়ার রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ ইঞ্জি. শফিক তুহিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটি উদ্ধার করতে কুমিল্লার লাকসাম ও আখাউড়ার রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসেছে। সেখানে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
জানা যায়, উদয়ন এক্সপ্রেস ট্রেনটি তূর্ণা নিশীথাকে সাইড দিচ্ছিল। তখন উদয়ন ট্রেনের অর্ধেক বগি অন্য লাইনে ঢোকার পর বাকি বগিগুলোতে তূর্ণা নিশীথা ধাক্কা দেয়। এতে দুটি বগি দুমড়ে-মুচড়ে যায়।









