জগন্নাথপুরে ৫ দিন ধরে মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৩১,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৫১৫ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘ ৫ দিন ধরে এক মাদ্রাসার নৈশ প্রহরী নিখোঁজ রয়েছেন। এ নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ নৈশ প্রহরীর নাম আকিল হোসেন (২৭)। তিনি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে ও স্থানীয় হবিবপুর ফাজিল মাদ্রাসার নৈশ প্রহরী।
জানাযায়, নৈশ প্রহরী আকিল হোসেন মাদ্রাসার একটি কক্ষে রাত্রীযাপন করে দায়িত্ব পালন করতেন। তাঁর সাথে একই কক্ষে মাদ্রাসার দপ্তরি আজিজুর রহমান থাকতেন। হঠাৎ করে গত ১৩ নভেম্বর রাতে নৈশ আকিল হোসেন নিখোঁজ হয়ে যান। এরপর থেকে দীর্ঘ ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাঁকে খোঁজে না পাওয়ায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে জগন্নাথপুর থানায় জিডি করা হয়েছে। এদিকে- রোববার (১৭ নভেম্বর) পর্যন্ত নৈশ প্রহরী আকিল হোসেনকে খোঁজে না পাওয়ায় তাঁর পরিবারের লোকজনের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে।









