logo

• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• এক্সক্লুসিভ
• সারা দেশ
• প্রবাস
• আইন আদালত
• মিডিয়া
• মুক্তমত
• মুখোমুখি
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• খেলাধুলা
• অন্যান্য
• বিনোদন
• পর্যটন
• রিয়েল এস্টেট
• টাইম সিলেট পরিবার
• যোগাযোগ
• প্রচ্ছদ
• এক্সক্লুসিভ
• সিলেট
• রাজনীতি
• প্রবাস
• সারা দেশ
• আইন আদালত
• মিডিয়া
• জাতীয়
• আন্তর্জাতিক
• খেলাধুলা
• মুক্তমত
• সাহিত্য ও সংস্কৃতি
• মুখোমুখি
• সুনামগঞ্জ
• লাইফস্টাইল
• মৌলভীবাজার

সংবাদ শিরোনাম

স্রোতহীন মন্থর খোয়াই নদী  » «   পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতারণা, তরুণ আটক  » «
1. প্রচ্ছদ
2. জাতীয়

প্রশাসনিক পদ পেয়ে অনেকে শিক্ষক পরিচয় ভুলে যান: রাষ্ট্রপতি

টাইম ডেস্ক

প্রকাশিত হয়েছে : ১০:৩৬:৫৩,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৮৩ বার পঠিত

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মকাণ্ডে দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ।তিনি বলেন, ‘শিক্ষকরা এখন প্রশাসনিক দায়িত্ব পেয়ে নিজে যে একজন শিক্ষক, সে পরিচয় ভুলে যান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান অভিভাবক। কিন্তু কোনও কোনও উপাচার্যের কর্মকাণ্ড দেখলে মনে হয়, বিশ্ববিদ্যালয়ের আসল কাজ কী তা তারা ভুলে গেছেন।’ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে এসে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু জ্ঞান দেওয়া ও দান করা নয়; বরং বর্ধিত জ্ঞান কাজে লাগানোই আসল কাজ। গবেষণা বিশ্ববিদ্যালয়ের মৌলিক কাজ। কিন্তু শিক্ষকদের গবেষণা নিয়েও এখন নানা কথা ওঠে। অনেক বিভাগে এখন সহকারী অধ্যাপকের চেয়ে অধ্যাপকের সংখ্যা বেশি।’

শিক্ষকদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘মনে রাখবেন বিশ্ববিদ্যালয় চলে জনগণের টাকায়। সুতরাং এর জবাবদিহিও জনগণের কাছে। উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মেহনতি খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় চলে। তাই প্রতিটি টাকা সৎ ও সঠিক পথে ব্যয় করার দায় উপাচার্য ও শিক্ষকদের।’

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইভিনিং ও ডিপ্লোমা কোর্সের সমালোচনা করে রাষ্ট্রপতি বলেন, ‘নিয়মিত কোর্সের চেয়ে বাণিজ্যিক কোর্সের মাধ্যমে প্রতিবছর বেশি গ্র্যাজুয়েট বের হচ্ছে। এসব ডিগ্রি অর্জন করে শিক্ষার্থীরা কতটুকু লাভবান হচ্ছেন? তবে শিক্ষকরা কিন্তু ঠিকই লাভবান হচ্ছেন। তারা নিয়মিত সুযোগ-সুবিধা পাচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়কে ব্যবসায় প্রতিষ্ঠানে পরিণত করছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।’ তিনি বলেন, ‘অনেক বিশ্ববিদ্যালয় এখন দিনে পাবলিক, রাতে বেসরকারি চরিত্র ধারণ করছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন মেলায় পরিণত হয়েছে; যা কোনোভাবেই কাম্য হতে পারে না। কিছু শিক্ষক নিয়মিত কোর্সের ব্যাপারে অনেকটা উদাসীন; কিন্তু ইভিনিং কোর্স, ডিপ্লোমা কোর্সে ক্লাস নেওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস। কারণ, এগুলোতে নগদ অর্থ থাকে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, ‘আপনাদের যে ইভিনিং শিফট, এটা আমার কাছে ভালো লাগে না। এই ইভিনিং শিফটের জন্য সন্ধ্যার পরে ক্যাম্পাসে আর কোনও পরিবেশ থাকে না। আমি শুনেছি এখানে ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্টে ২২টি কোর্স আছে। প্রতিটি কোর্সের জন্য সাড়ে ১০ হাজার টাকা করে নেওয়া হয়। তাহলে ২২টি কোর্সে ২ লাখ ৩০ হাজার টাকার মতো পড়ে। এর অর্ধেক শিক্ষকরা পান, আর অর্ধেক ডিপার্টমেন্ট পায়। ডিপার্টমেন্টের টাকা কী হয় জানি না। আমি এটাও জানি, যারা নাকি ডক্টরেট করা সিনিয়র শিক্ষক তারাই ক্লাস নেন। এ বিষয়ে আর বেশি কিছু বলবো না। আপনারা বিবেচনা করে দেখবেন।’

এমবিবিএস ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা ও মফস্বলে অনেক মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হয়। আমি অনুরোধ করবো, ডাক্তাররা প্রেসক্রিপশন দিতে সাবধান থাকবেন। যারা ওষুধ বিক্রি করেন তাদেরও সাবধান থাকতে হবে। কেননা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিষের মতো। মাঝে মধ্যে শুনি ঢাকার জন্য মোটামুটি ভালো মেডিসিন দেওয়া হয়। আর গ্রামের জন্য ভালো মেডিসিন দেওয়া হয় না। এসব ব্যাপারে জনগণকে সচেতন হতে হবে। ছাত্র সমাজেরও সতর্ক থাকতে হবে।’

শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বলেন, ‘শিক্ষার মূল লক্ষ্য জ্ঞানার্জন হলেও তা মুখ্য লক্ষ্য নয়। কারণ, কর্মবিমুখ শিক্ষা মূল্যহীন। তথ্য-প্রযুক্তি বর্তমান বিশ্বে বিস্তার লাভ করছে। এটির সঙ্গে যে জাতি যত বেশি যুক্ত হচ্ছে তারা ততবেশি সাফল্য পাচ্ছে। আর এর জন্য মুখ্য ভূমিকা রাখে যুব সমাজ। তারা হচ্ছে জাতির চেঞ্জমেকার।’

আবদুল হামিদ বলেন, ‘সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। কোনও অভিভাবক তার সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠান লাশ হয়ে ফিরে যাওয়ার জন্য নয়। কর্তৃপক্ষ সময় মতো পদক্ষেপ নিলে এ ধরনের ঘটনা অনেকাংশেই রোধ করা যেতো। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না। ভবিষ্যতে কর্তৃপক্ষকে এ ধরনের ঘটনায় ত্বরিত পদক্ষেপ নিতে হবে।’

জাতীয় এর আরও খবর
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

নতুন জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ, ছিল বড় হামলার পরিকল্পনা

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

সাজানো ঘটনায় গ্রেপ্তার, রিমান্ড তদন্তে নির্দোষ
সিলেটে লন্ডন প্রবাসী মুমিনকে হয়রানি

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গোপন ডায়েরি

সর্বশেষ সংবাদ
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
বিদ্যুৎ সংকট ও ব্যবসায়িক মন্দা: সিলেটে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ছাড়া অন্য মেলা না দেওয়ার দাবি মেট্রোপলিটন চেম্বারের
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
ওয়েস্ট ওয়ার্ল্ড শপিংমলে অগ্নিকাণ্ডে এসএমসিসিআই’র গভীর উদ্বেগ ও দুঃখপ্রকাশ
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?
সংসদে স্পিকার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সম্মত সিলেটের ব্যবসায়ীরা
এসএমপি কমিশনারের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
সিলেটে রাত ৮টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের নির্দেশ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেকের অভিনন্দন
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
সিলেটে প্রবাসীর বাড়িতে হামলা, আছাঁন খাঁ গ্রেফতার!
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
ফুডপান্ডায় অর্ডার, খাবার খেয়ে রেস্টুরেন্টে এসে টাকা দাবির অভিযোগ—‘চাঁদাবাজির মতো’ আচরণ নিয়ে উদ্বেগ
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে সিএনজি অটোরিকশায় চুরির অভিযোগে গ্রেপ্তার ২
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ২৪
সিলেটে সড়ক দুর্ঘটনা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
সিলেটে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
মক্কায় সিলেট ৫ আসনের এমপি সংবর্ধনা
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ তুরাবের স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ
তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক- কবীর সোহেল
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্ট রিজিওন এর অভিষেক ও ডিনারপার্টি অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেটে রোটারি ক্লাব অব সিলেট মিড টাউন ও গার্ডেন সিটি -এর যৌথ সভা অনুষ্ঠিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহিত এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়

© 2026 Time Sylhet.com
All Rights Reserved

Editor: Ahmodur Rahman Sadek, RB Complex, 2nd Floor, Zindabazar, Sylhet, ARK Homes:Type-B 2Rd Floor,Dishari-1,Hawapara,Sylhet

E-mail: sahed2013bd@gmail.com, timesylhet@gmail.com

01711-046063, 01715-073864

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top