জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন

জগন্নাথপুর প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:২৬,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৪৫৯ বার পঠিতসুনামগঞ্জের জগন্নাথপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার পালন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। র্যালিতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
এছাড়া পৃথক ভাবে মানবাধকিার কমিশনের উদ্যোগে র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর শাখার সহ-সভাপতি আবদুল হক কামালীর সভাপতিত্বে ও সম্পাদক আমির খান শাব্বিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ মদরিছ, আ.লীগ নেতা আবুল কয়েছ ইসরাইল, তৌরিছ মাস্টার, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সোহেল আহমদ খান টুনু, এসএম লিকছন খান, মুহিবুল ইসলাম খান, প্রতাব খান, বাবুল খান মুন্না প্রমূখ।









